প্রথম আলো'র তথ্যানুযায়ী আজ অব্ধি গত ১৪ দিনে ১০৫ জনকে বাংলাদেশ রাষ্ট্র তার নাগরিককে গুলি করে হত্যা করেছে বিচার বহিঃভূত ভাবে, যদিও এই দফায় তারা এই নাগরিকের তকমা দিয়েছে "মাদক ব্যবসায়ী"। 

এক ছোটভাই নির্ভীক দোলন কিছুদিন আগে একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছে, তাতে দেখলাম সে প্রশ্ন তুলেছে 'শিক্ষা প্রতিষ্ঠানের/শিক্ষকের কাজ একজন শিক্ষার্থীকে বিশেষ বিশেষ বিষয়ে শিক্ষাদান করা যে বিষয়ে সে ততক্ষণ পর্যন্ত জানেনা অথবা দূর্বল তার মেধাকে বিকশিত করা কোন বিশেষ মেধাবীদের বেছে বেছে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করা নয়। যদি মেধাবীদেরকেই ভর্তি করেন বা শিক্ষা দেন তাহলে শিক্ষকের বা শিক্ষা প্রতিষ্ঠানের কাজ বা প্রয়োজনীয়তা কি??? 
অথচ এই রাষ্ট্র তাই করছে শিক্ষা খাতে।

এইবার মূল কথা আসি,
যে নাগরিকদের মাদক ব্যবসায়ী বলে এই দফায় মারা হচ্ছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এদের ভোটে এবং সহযোগীতায়ই কিন্তু এই সরকার বহু সমালোচনা সত্যেও রাষ্ট্র ক্ষমতায় এসেছেন। কিন্তু তাদের কি এই রাষ্ট্র বিকল্প কর্মসস্থানের ব্যবস্থা করেছেন? না উল্টো তাদের মাদক ব্যবসায় সহযোগীতায়ই করে এসেছেন এবং হালুয়া রুটির ভাগ নিয়েছেন।

আচ্ছা ক্ষমতাসীন বদি, রনিদের ও প্রশাসনিক সহযোগীতা ছাড়াই কি এরা মাদক ব্যবসা করতে পারতেন? পারলে এই সরকারের রাষ্ট্র পরিচালনার যোগ্যতা কি? এরা আমাদের নিরাপত্তা ব্যবস্থার কি ধোনের উন্নয়ন করেছে?
  • এই মাদক বর্ডার পার হয় কিভাবে?? 
  • বর্ডারগার্ডদের কেউ কি জড়িত নয় এর সাথে?
  • তাহলে এই কানাদেরকে বর্ডারের নিরাপত্তার দায়িত্ব দিছে কে?

রেলওয়ে-বাস-টলার-স্টিমার-বিমান কোন পথই কি ব্যবহার করতো না, এই মাদক ব্যবসায়ীরা? তাহলে কেন ট্রাফিক হাইওয়ে পুলিশ ফাড়ি, নৌ-পুলিশ, বিমান বাহিনী কেউ কেন আটকাতে পারে নাই? তাদের কজনকে ক্রসফায়ার দিয়েছেন এই রাষ্ট্র? মোটাদাগে এদের নামে কি মামলা আছে থাকলে গ্রেফতার করলেন না কেন? রাষ্ট্রের আদালতে কি শুধু থিয়েটার এক্টিভিস্টরা ফ্রেক্টিস করার জন্য আছে? রাষ্ট্র নাগরিকদের বলে আইন হাতে তুলে না নিতে তাহলে রাষ্ট্র এখন কি করছে? সব বুঝলাম এরা (মাদক ব্যবসায়ীরা) অবাধ্য তাহলে শাসন করেন, মেরে ফেললে আপনারে মানবে কে? আর যারা মানে শুধু তাদেরকে নিয়েই যদি রাষ্ট্র চালাইবেন তাই রাষ্ট্র না চালাইয়া একটা সামাজিক ক্লাব চালান।

কারো কোন দায় দায়িত্ব নিবেন না অথচ মোড়ল সাজতে চান, বদিরে হজ্বে পাঠানোর দায়িত্বতো আবার ঠিকই নিতাছেন। এইসব চুনোপুঁটিরে না মাইরা এদেরকেও বদির সাথে হজ্বে পাঠাইয়া দিতেন ভালো হইয়া যাইতো।

রাষ্ট্রের নাগরিক খারাপ বুঝলাম তাইলে আপনেরা ভালা এর প্রমাণ কি? কাউরে ভালো করে বাঁচার সুযোগ দেওয়ার যোগ্যতাই তো আপনাদের নাই।

সামর্থ থাকলে বন্ধুকের নল ব্যবহার না করে সাংস্কৃতিকভাবে চিকিৎসা দিন, ভয় দেখাইয়া দেহ পাওয়া যায় মন পাওয়া যায় না।

লেখক_
২৯.০৫.২০১৮ খ্রিষ্টাব্দ
                                                         ইঞ্জিনিয়ার জাহিদুল আলম আল-জাহিদ